ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ত্রয়োদশ সংসদের প্রথম সংসদীয় কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে সামনে রেখে আজ শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদের নীতিনির্ধারণী সংসদীয় কমিটির প্রথম বৈঠক। একই দিনে বিকেলে ক্ষমতাসীন দলের সংসদীয় সভাও ডাকা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টায় সংসদ ভবনের লেভেল-২-এ অবস্থিত কেবিনেট কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, সংসদ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট এই সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম এবং নওশাদ জামির।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে ক্ষমতাসীন দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এতে সংসদীয় কার্যপ্রণালী এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ