ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আবাসিক ভবনে অবৈধভাবে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ
নিজস্ব প্রতিবেদক: শেরপুর শহরের একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় বিপজ্জনকভাবে ডিজেল মজুদের ঘটনা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েছে। অবৈধভাবে স্থাপন করা ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং দ্রুত তা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, যিনি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় অনুমোদন ছাড়াই তেলের ট্যাংক বসিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করে ব্যবসা চালিয়ে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দেখা যায়, কোনো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দাহ্য পদার্থ সংরক্ষণ করা হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অপরাধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে মজুদকৃত ডিজেল ও ট্যাংক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়মবহির্ভূতভাবে বিপজ্জনক জ্বালানি সংরক্ষণ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে তেল অপসারণ করতে হবে এবং পুরো প্রক্রিয়া প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, আবাসিক ভবনে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্স ও কাগজপত্রও যাচাই করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি