ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
স্পোর্টস ডেস্ক: এক দশক পর আবার মুখোমুখি হয়ে রোমাঞ্চ ছড়াল ব্রাজিল-ফ্রান্স দ্বৈরথ, যেখানে নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ প্রীতি ম্যাচে ১০ জনের দলে পরিণত হয়েও ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে ফ্রান্সের আক্রমণভাগ ছিল বেশি কার্যকর। ৩২ মিনিটে ওসমান ডেম্বেলের বাড়ানো পাস থেকে কিলিয়ান এমবাপ্পে দারুণ এক চিপ শটে গোল করে দলকে এগিয়ে নেন। এই একমাত্র গোলেই বিরতিতে এগিয়ে যায় ফরাসিরা।
দ্বিতীয়ার্ধে নাটকীয়তা আরও বাড়ে। ৫৫ মিনিটে ব্রাজিলের ওয়েসলিকে ফাউল করায় ভিএআর দেখে দায়োত উপামেকানোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এতে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবে খেলায় পিছিয়ে পড়েনি তারা।
বরং ৬৫ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। বদলি খেলোয়াড় হুগো একিতিকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-০ করেন।
দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। ম্যাচের ৭৮ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্রেমার গোল করে ব্যবধান কমান (২-১)। এরপর একাধিক আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিন্ন কম্বিনেশনে মাঠে নামে ব্রাজিল। মাঝমাঠ ও আক্রমণে পরিবর্তন আনলেও শেষ পর্যন্ত তা কাজে লাগেনি। তবে দলের খেলায় গতি ও আগ্রাসনের কিছু ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে।
এই জয়ের মাধ্যমে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়াল ফ্রান্স, আর ব্রাজিল পেল নিজেদের দুর্বলতা যাচাইয়ের সুযোগ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা