ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যার ফল হিসেবে বড় ব্যবধানে হার নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে জামাল ভূঁইয়ার দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভিয়েতনাম। র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটি গতি ও সংগঠিত আক্রমণে বারবার ভোগায় বাংলাদেশকে। এর ফল পেতে তাদের বেশি সময় লাগেনি।
ম্যাচের ৭ মিনিটেই প্রথম গোল হজম করে বাংলাদেশ। রক্ষণভাগের সমন্বয়হীনতার সুযোগ নিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা।
বিরতির আগে ৩৭ মিনিটে আরও একটি গোল হজম করলে ম্যাচে কার্যত ছিটকে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।
তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা যায় বাংলাদেশের খেলায়। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় আর কোনো গোল হজম করতে হয়নি। কিন্তু আক্রমণভাগ ব্যর্থ থাকায় গোলের দেখা পায়নি দলটি।
আজকের ম্যাচে বিশেষ নজরে ছিলেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তাকে ঠেকাতে ভিয়েতনাম কোচ আগে থেকেই পরিকল্পনা করেছিল। মাঠে হামজা ও অধিনায়ক জামাল ভূঁইয়া চেষ্টা করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।
এই হার সত্ত্বেও সামনে রয়েছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে এই প্রীতি ম্যাচটি ছিল প্রস্তুতির অংশ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য এটি দলের দুর্বলতা যাচাইয়ের একটি বড় সুযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে।
ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ; ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া ও জায়য়ান আহমেদ; মিডফিল্ডে সামিত সোম, হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া; আক্রমণে ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন ও ফাহিমদুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র