ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ৭২ ঘণ্টার বেশি ফাইল আটকে রাখা যাবে না: উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন জানিয়েছে, অফিসে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি রাখা যাবে না। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এই সময়সীমার মধ্যে ফাইল প্রসেস না করেন, তাহলে তাকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এই নির্দেশনা দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আজ বুধবার বিকেল সাড়ে চারটায় নিজ অফিসে দ্য ডেইলি ক্যাম্পাসকে উপাচার্য বলেন, “আমাদের অফিসগুলোতে অনেক সময় ফাইল পরে থাকে। এটা খুব বাজে অভ্যাস। কাজের গতিশীলতা বাড়াতে ৩ দিনের বেশি কোনো ফাইল রাখা যাবে না।”
এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক অফিস আদেশ পাঠানো হয়েছিল। ওই আদেশে বলা হয়েছে, তিন কার্যদিবসের মধ্যে নোট বা নথি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার দায়িত্ব নিশ্চিত করতে অফিস প্রধানগণকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপাচার্য আরও বলেন, “অফিসে ৮ ঘণ্টা কাজের সময় যথেষ্ট। যদি আড্ডা বা চা-বিরতি না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করা হয়, তবে ফাইল দ্রুত মুভ করা সম্ভব। আমি চাই কাজের গতি বেড়ে যাক।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত