ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হরমুজে পাকিস্তানি তেলবাহী জাহাজ আটকাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অনুমতি ছাড়াই প্রবেশের চেষ্টা করায় পাকিস্তানের একটি তেলবাহী জাহাজকে আটকে দিয়ে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার প্রণালি অতিক্রমের সময় ‘সেলেন’ নামের পাকিস্তানি পতাকাবাহী কার্গো জাহাজটি থামিয়ে দেয় আইআরজিসি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির পথে ছিল। তবে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
আটকের পর জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হলেও পরে সেটিকে ছেড়ে দেওয়া হয়। তবে হরমুজ প্রণালি ব্যবহার করতে না দিয়ে বিকল্প পথে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মেনে জাহাজটি সেখান থেকে সরে যায়।
আইআরজিসি তাদের বার্তায় স্পষ্ট করে জানায়, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে সকল জাহাজকে ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। অনুমতি ছাড়া প্রবেশ করলে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকে এই প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
এদিকে ইরান-পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ হলেও বর্তমান পরিস্থিতিতে ঘটনাটি কূটনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা আলোচনায় পাকিস্তানের ভূমিকা থাকায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।
এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে পাকিস্তানি জাহাজ আটকের ঘটনাকে নতুন করে আঞ্চলিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ