ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে, যার লক্ষ্য যুদ্ধের তীব্রতা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য নিউইয়র্ক টাইমস এই তথ্য প্রকাশ করেছে।
প্রস্তাবে ইরানকে তার তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা বন্ধ করার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন হ্রাস করা এবং হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে খোলার বিষয়ও উল্লেখ করা হয়েছে।
বিনিময় হিসেবে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ইরানের ওপর আরোপিত পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা দেওয়া হবে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠানো হয়েছে, যেখানে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। উভয় পক্ষ রাজি হলে ইসলামাবাদ সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি ইরান ও যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে সংঘাত বর্তমানে চতুর্থ সপ্তাহে পৌঁছেছে। এ সংঘাতে বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে এবং বৈশ্বিক তেল ও আন্তর্জাতিক বিমান চলাচলের উপর প্রভাব ফেলেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ১৫ দফা প্রস্তাবটি সংঘাত নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক পথ তৈরি করতে পারে, তবে বাস্তবায়ন ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। যুদ্ধের মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও নির্দিষ্ট সমাধান এখনো অনিশ্চিত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ