ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি: জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে হঠাৎ করে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সাময়িক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে। তবে আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে, তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি।" তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত তেল না নেয়, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জন নিয়ে মন্ত্রী স্পষ্ট করেন যে, তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে মূলত এনার্জি রেগুলেটরি কমিশন। তবে সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট রোধে জনগণের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)