ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
প্লেন-ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নি/হ/ত
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের লা গুর্দিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় দুই পাইলট প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিমানবিমানের যাত্রী ও ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন, সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৫৮ মিনিটে এয়ার কানাডার একটি বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা ফায়ার সার্ভিসের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বিমানটির সামনের অংশ দেড়ে মুচড়ে যায়। নিহত হয়েছেন পাইলট ও কো-পাইলট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ফায়ার ট্রাক অন্য একটি জরুরি কাজে ব্যস্ত ছিল। প্লেন অবতরণের সঙ্গে সঙ্গে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। প্লেনে থাকা ৩৯ যাত্রী আহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা আহত হয়েছেন। সকল আহতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সোমবার পর্যন্ত লা গুর্দিয়া বিমানবন্দর বন্ধ থাকবে। এ সময়ে তদন্ত শুরু করা হবে এবং নির্ধারণ করা হবে দুর্ঘটনার কারণ ও দায়ীরা কে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ