ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বৈশ্বিক জ্বালানি সংকট ‘সবচেয়ে ভয়াবহ’, সতর্ক করলেন আইইএ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ক্রমেই তীব্রতর হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফতিহ বিরল।
সোমবার (২৩ মার্চ) ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময়কার পরিস্থিতির চেয়েও ভয়াবহ। তার ভাষায়, ‘বিশ্ব অর্থনীতি বর্তমানে এক বিশাল হুমকির মুখে দাঁড়িয়ে আছে।’
ফতিহ বিরল বর্তমান পরিস্থিতিকে দুটি বড় তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব থেকে কোনো দেশই মুক্ত থাকতে পারবে না। সংকট মোকাবিলায় এখন বৈশ্বিক সমন্বিত উদ্যোগ জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আইইএ ইতোমধ্যে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জরুরি তেলের মজুদ বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এর আগে চলতি মাসের শুরুতেই সদস্য দেশগুলোকে নিয়ে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
ফতিহ বিরল বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আরও মজুত তেল ছাড়া হবে। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালি দিয়ে নিয়মিত সরবরাহ চালু হওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেন আইইএ প্রধান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা