ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীসহ সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শনিবার (২১ মার্চ) ঈদের দিন অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—অর্থাৎ দেশের আটটি বিভাগেরই অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘের ঘনঘটা ও বিদ্যুৎ চমকানোর পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে পরদিন ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের এই প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দিবাগত রাত ১টা পর্যন্ত যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঈদের দিন বৃষ্টির শঙ্কা থাকায় জাতীয় ঈদগাহসহ বিভিন্ন খোলা ময়দানে আয়োজিত জামাতগুলো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন মুসল্লিরা। আবহাওয়া অফিস পরামর্শ দিয়েছে, ঈদের নামাজে যাওয়ার সময় প্রয়োজনীয় প্রস্তুতি (ছাতা বা রেইনকোট) সাথে রাখার জন্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)