ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

র‍্যাবসহ পুলিশের গুরুত্বপূর্ণ ৩ ইউনিটে নতুন প্রধান নিয়োগ

২০২৬ মার্চ ১৬ ১৪:০৭:৩২

র‍্যাবসহ পুলিশের গুরুত্বপূর্ণ ৩ ইউনিটে নতুন প্রধান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিশেষ শাখার (এসবি) প্রধান পদে এই পরিবর্তন আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনের বিবরণে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আখতার হোসেন চৌধুরীকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে র‍্যাবের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেলাল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএন-এর অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মোহাম্মদ শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এই পদায়নের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিটগুলোর নেতৃত্বে নতুন শক্তি যোগ হয়েছে এবং প্রশাসনিক কাঠামোতে সামঞ্জস্য আনা হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত