ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
তানজিদের সেঞ্চুরিতেও ৩০০ পার করতে পারল না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: তানজিদ হাসান তামিমের দুর্দান্ত শতকে ভর করে সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহ গড়ে তুলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছে স্বাগতিকরা। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি কার্যত সিরিজের ভাগ্য নির্ধারণ করবে, কারণ দুই দলই এর আগে একটি করে ম্যাচ জিতেছে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। পাকিস্তানের বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তারা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০৫ রান, যা দলের জন্য শক্ত ভিত তৈরি করে দেয়। এর মধ্যেই ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন তানজিদ।
বাংলাদেশের এই জুটি ভাঙতে সক্ষম হন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনি ৫৫ বলে ৩৬ রান করা সাইফ হাসানকে আউট করে প্রথম সাফল্য এনে দেন দলকে। এরপর তানজিদের সঙ্গে ক্রিজে যোগ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ১৫০ রানের কাছাকাছি নিয়ে যান। তবে ২৯.২ ওভারে হারিস রউফের বলে ৩৪ বলে ২৭ রান করে আউট হন শান্ত।
একপ্রান্তে স্থির থেকে নিজের ইনিংস এগিয়ে নিতে থাকেন তানজিদ তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আবরার আহমেদের শিকার হন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার। তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৬.২ ওভারে ১৯৪ রান তিন উইকেটে।
ইনিংসের শেষভাগে লিটন দাস ও তাওহিদ হৃদয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুজনের জুটিতে আসে ৬৮ রান, যা দলকে বড় স্কোরের পথে এগিয়ে দেয়। লিটন দাস ৫১ বলে ৪১ রান করে হারিস রউফের বলে আউট হন। একই ওভারে ইনসুইং ডেলিভারিতে রিশাদ হোসেনকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান রউফ।
শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন এবং আফিফ হোসেন করেন ৫ রান। পাকিস্তানের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ, তিনি ১০ ওভারে ৫২ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস