ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সাংবাদিকদের ‘জাতির বিবেক’ বললেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের সাংবিধানিক তিন অঙ্গকে (আইন, শাসন ও বিচার বিভাগ) সঠিক পথে রাখতে চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে। চতুর্থ স্তম্ভ ব্যর্থ হলে বাকি তিনটিও ভেঙে পড়বে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না।”
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমেই উন্নত রাষ্ট্র গঠন সম্ভব। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে কণ্ঠরোধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার রেশ এখনো রয়ে গেছে। তিনি ঘোষণা করেন, “আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চাই। জামায়াতে ইসলামী সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারের দায়িত্ব পালন করবে।”
অনুষ্ঠানে সরকারি দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার জাতীয় ইস্যুতে সঠিক পথে থাকলে জামায়াত পাশে থাকবে, কিন্তু বিচ্যুত হলে তাদের সোজা রাস্তায় আনতে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল শান্তি বজায় রাখতে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা উল্লেখ করে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস