ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
৩ ট্রেনের যাত্রীরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট
নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বিশ্বখ্যাত ‘স্টারলিংক’ প্রযুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনে এই ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়া হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসসিএল।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) থেকে এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যে তিনটি ট্রেনে যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন সেগুলো হলো— পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।
রেলওয়ে কর্তৃপক্ষ ও বিএসসিএল জানিয়েছে, এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিরতিহীন ও অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে যাত্রীরা দীর্ঘ ভ্রমণে ট্রেনের ভেতর বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস কিংবা অফিসের জরুরি কাজ অনায়াসেই সম্পন্ন করতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস