ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
রোববার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে পাঠানো হবে।
শনিবার (১৪ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ সময় তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে থাকবেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ মার্চ) তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, ওই পরীক্ষার ফল ভালো এসেছে।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতার করার সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার মস্তিষ্কের সিটি স্ক্যান করেন। পরীক্ষার প্রতিবেদনে জটিলতা ধরা পড়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং পরিস্থিতি বিবেচনায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস