ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

৫ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

২০২৬ মার্চ ১৪ ১৭:৪০:৫৩

৫ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নতুন কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত এই প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা হলেন— বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লায় মো. ইউসুফ মোল্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবনিযুক্ত এই পাঁচ প্রশাসকই তাদের নিজ নিজ এলাকার বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত