ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সংসদেই সংবিধান সংস্কার নিয়ে চূড়ান্ত আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদ গঠন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা জাতীয় সংসদেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সংসদের মধ্যেই আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বৈঠকে সংসদের চলমান অধিবেশন ও আসন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কোন কোন আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত সময় ধরে আলোচনা হবে এসব বিষয় নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, রোববার (১৫ মার্চ) অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে এবং ঈদের ছুটির পর আগামী ২৯ মার্চ আবার সংসদের অধিবেশন শুরু হবে। এরপর পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চালু থাকবে।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই কমিটি সেগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করবে এবং পরে তা সংসদে উপস্থাপন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস