ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
সংসদে স্লোগান দেওয়া ঠিক হয়নি: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সদস্যদের ওয়াক আউট নিয়ে নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন, এটি সংসদে প্রচলিত একটি রীতি এবং সবসময়ই হয়ে থাকে। শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরাও ওয়াক আউট করেছি। তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক হয়নি। এটি সংসদের রেওয়াজের বাইরে।”
ডেপুটি স্পিকার কায়সার কামালের উপস্থিতিতে স্পিকার আশা প্রকাশ করেন, সংসদ সদস্যরা অতিরিক্ত কিছু করবেন না। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা তারা সংসদের নিয়ম এবং শৃঙ্খলা বজায় রাখবে।”
রাষ্ট্রপতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমরা নিরপেক্ষ থাকব, যেমন ক্রিকেট খেলার আম্পায়ার থাকে, আমাদেরও ভূমিকা তেমনই।”
এছাড়া স্পিকার হাইলাইট করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচারকে বিদায় দিতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেন, “এই মাফিয়া যাতে পুনর্বাসিত না হয়, তা নিশ্চিত করতে দেশের প্রতিটি গণতান্ত্রিক শক্তি ও রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস