ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে বিএনপিকে: পানিসম্পদ মন্ত্রী

২০২৬ মার্চ ১৩ ১৫:১২:০৬

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে বিএনপিকে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দখলমুক্ত খালের জন্য লক্ষ্মীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে যান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার দুপুর ১২টার দিকে মান্দারি বাজার এলাকায় তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না, এবং সেই জঞ্জাল এখন বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে।

মন্ত্রী এ সময় বলেন, খালগুলো দখলমুক্ত করা হবে এবং এই খনন কার্যক্রমে সচেতন মহলকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা জনগণের সহযোগিতা আশা করি।

তিনি আরও জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় ১২.৫ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, এবং বর্তমানে লক্ষ্মীপুরের তিনটি খাল পরিদর্শন করা হচ্ছে।

এ্যানি বলেন, “খাল খননের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করা। পাশাপাশি অবৈধ দখলও মুক্ত করতে হবে। তখনই জনগণের দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা পূরণ হবে, নয়তো সুফল পাওয়া যাবে না।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ