ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
ছুটির দিনেও পাম্পে তেল সরবরাহ চালু করল বিপিসি
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় বিপিসি এ তথ্য জানিয়েছে।
বিপিসির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের চাহিদা বিবেচনায় বিদেশ থেকে নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী জ্বালানির চালান দেশে পৌঁছাচ্ছে।
একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি তেল পাঠানো হচ্ছে, যাতে ডিলাররা প্রয়োজন অনুযায়ী সরবরাহ পেতে পারেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে এখন থেকে সরকারি ছুটির দিন—শুক্রবার ও শনিবারেও বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে। সেখান থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার