ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সংসদ কক্ষে স্থাপন হলো কালেমা তাইয়্যিবার ক্যালিগ্রাফি

২০২৬ মার্চ ১২ ১২:৪৮:০১

সংসদ কক্ষে স্থাপন হলো কালেমা তাইয়্যিবার ক্যালিগ্রাফি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নতুনভাবে সংযোজন করা হয়েছে পবিত্র কালেমা তাইয়্যিবার আরবি ক্যালিগ্রাফি। স্পিকারের আসনের ঠিক পেছনের উঁচু দেয়ালে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) লেখা এই ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বুধবার (১১ মার্চ) সংসদ কক্ষে এটি স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

এর আগের দিন সকালে জাতীয় সংসদ সচিবালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থানকালে তিনি সংশ্লিষ্ট শাখাকে অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যিবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন।

সূত্র জানায়, বিষয়টি এর আগেও আলোচনায় আসে। ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকেও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে আলোকপাত করেন।

পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত