ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেরেবাংলায় মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান, প্রকাশিত পূর্ণ সূচি
সরকার ফারাবী: দেশ–পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
৯ মার্চ ঢাকায় পৌঁছানোর পরদিনই মিরপুরে অনুশীলনে নামবে পাকিস্তান। এরপর ১১ মার্চ শুরু হবে বহুল প্রতীক্ষিত সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
সিরিজ সূচি:
৯ মার্চ – আগমন
১০ মার্চ – অনুশীলন
১১ মার্চ – ১ম ওয়ানডে
১৩ মার্চ – ২য় ওয়ানডে
১৫ মার্চ – ৩য় ওয়ানডে
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লড়াই জমজমাট হওয়ার আভাস মিলছে। ২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পায়। যদিও তার আগের সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয়ী হয়েছিল। তাই এবার ওয়ানডে সিরিজে সমানতালে লড়াই দেখার প্রত্যাশা করছেন সমর্থকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)