ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সংসদীয় কার্যবিধি জানতে এমপিদের বিশেষ প্রশিক্ষণ দিল জামায়াত
নিজস্ব প্রতিবেদক: শপথ ও বিরোধীদলীয় নেতৃত্ব চূড়ান্ত হওয়ার পরপরই জাতীয় সংসদে কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে দুই দিনের একটি নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে দলটি।
রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে। এতে সাবেক আমলা, শিক্ষাবিদ এবং অভিজ্ঞ প্রাক্তন সংসদ সদস্যরা রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদে দায়িত্বশীল ও ফলপ্রসূ ভূমিকা পালনের লক্ষ্যেই এ আয়োজন। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যেহেতু আমরা একটা পজিটিভ ও সৃজনশীল ভূমিকা রাখতে চাই, ক্রেডিবল রোল প্লে (গ্রহণযোগ্য ভূমিকা পালন) করতে চাই জাতীয় সংসদে, এ জন্য জাতীয় সংসদ সদস্যদের যে বিষয়গুলো জানা উচিত, সে বিষয়ে কমপক্ষে একটা প্রাথমিক ধারণা দেওয়া। এ থেকেই এই ওরিয়েন্টেশনটা আমরা রেখেছি।’
পাঁচটি পৃথক সেশনে বিভক্ত কর্মসূচিতে সংসদীয় কার্যবিধি, বিল ও বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যক্রম এবং বিরোধী দলের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কাঠামোয় উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সম্পর্ক, সংসদীয় প্রোটোকল এবং কৌশলগত অবস্থান নির্ধারণ নিয়েও উপস্থাপনা করা হয়।
অংশগ্রহণকারী সদস্যদের ব্যক্তিগত ও দলগত দায়িত্ব, আইন প্রণয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের কৌশল এবং বিভিন্ন বিলের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা কী হতে পারে এসব বিষয়েও বিশেষজ্ঞরা দিকনির্দেশনা দেন। নির্বাচন কমিশন ও সচিবালয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেশন পরিচালনা করেন।
কর্মশালায় অংশ নেওয়া নতুন এমপিরা এটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) বলেন, ‘এটা ইন্টারনাল প্রোগ্রাম (অভ্যন্তরীণ কর্মসূচি) ছিল। যেখানে সংসদে গিয়ে এমপিদের কী কী করতে হবে, তার একটা ধারণা দেওয়া হয়েছে। আমি নিজেও নতুন। তাই এমন একটা কর্মশালার দরকার ছিল।’
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সংসদে জামায়াতের অধিকাংশ সদস্যই প্রথমবার নির্বাচিত হওয়ায় সংসদীয় রীতিনীতি ও প্রক্রিয়া সম্পর্কে তাদের সক্ষমতা বাড়াতেই এই বিশেষ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। আসন্ন অধিবেশনে দৃশ্যমান ও জোরালো ভূমিকা রাখাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল