ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারেক রহমান জামায়াত আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তাকে শুভেচ্ছা জানান ডা. শফিকুর রহমান। সাক্ষাৎটি দেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যা ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ে জামায়াতে ইসলামী একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র গঠনে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধ এবং বিরোধী দলীয় কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান জামায়াত আমির। এ প্রতিশ্রুতিকে স্বাগত জানান তিনি।
জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে সহযোগিতার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, আদর্শিক বিরোধী দল হিসেবে তারা সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ় থাকবেন। জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকলেও জবাবদিহিতার প্রশ্নে তারা আপসহীন থাকবেন। সংঘাত নয়, সংশোধন এ নীতিতে সংসদীয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)