ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিডিয়া কভারেজে জামায়াতের চেয়ে এগিয়ে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচারণা সংক্রান্ত সংবাদে মূলধারার গণমাধ্যমে ভারসাম্যহীনতার চিত্র উঠে এসেছে। ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’-এর বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ দিনে বিএনপির নির্বাচনী প্রচারণা সংবাদে জামায়াতে ইসলামীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি কভারেজ পেয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। ‘নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সংবাদের তুলনামূলক বিশ্লেষণের ডাটা প্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে সংগঠনটির রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক ফলাফল উপস্থাপন করেন।
মিডিয়া ওয়াচ বাংলাদেশের তথ্যমতে, ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৮ দিনের সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে ৯টি প্রিন্ট, ৫টি অনলাইন এবং ৭টি ইলেকট্রনিক গণমাধ্যমের কভারেজ অন্তর্ভুক্ত ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রিন্ট মিডিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা নিয়ে প্রকাশিত সংবাদের সংখ্যা ৭৪৭টি, যেখানে জামায়াতে ইসলামীর ছিল ৩৬৪টি। একই সময়ে ৯টি পত্রিকায় প্রকাশিত ছবির ক্ষেত্রে বিএনপির ছিল ৬৬৬টি এবং জামায়াতে ইসলামীর ৩৬২টি।
অনলাইন গণমাধ্যমে চিত্র আরও স্পষ্ট। ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি অনলাইন মাধ্যমে বিএনপির প্রচারণা নিয়ে প্রকাশিত হয়েছে মোট ১ হাজার ৪৯৮টি সংবাদ, আর জামায়াতে ইসলামীর ক্ষেত্রে তা ৮২৭টি।
ইলেকট্রনিক মিডিয়ায় (টেলিভিশন) সন্ধ্যা ও রাতের প্রধান বুলেটিন বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির গড় প্রচার সময় ছিল ১০৫ মিনিট, যেখানে জামায়াতে ইসলামীর ছিল ৫৪ মিনিট।
বিশ্লেষণে অন্তর্ভুক্ত প্রিন্ট গণমাধ্যমগুলো হলো—প্রথম আলো, দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ, আমার দেশ, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব ও নয়াদিগন্ত। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রয়েছে যমুনা টেলিভিশন, সময় টিভি, বিটিভি, নিউজ ২৪, চ্যানেল ২৪, বাংলা ভিশন ও ডিবিসি (আংশিক)। অনলাইন মিডিয়ার তালিকায় আছে বাসস বাংলা, বিডিনিউজ ২৪, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন ও জাগো নিউজ।
প্রিন্ট মিডিয়ায় পৃথক পত্রিকার তথ্য অনুযায়ী, যুগান্তর, কালের কণ্ঠ ও ইনকিলাবসহ একাধিক পত্রিকায় বিএনপির কভারেজ সংখ্যা জামায়াতে ইসলামীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। তবে নয়া দিগন্ত পত্রিকায় জামায়াতে ইসলামীর কভারেজ তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।
ছবি প্রকাশের ক্ষেত্রেও অধিকাংশ পত্রিকায় বিএনপির ছবি জামায়াতে ইসলামীর তুলনায় বেশি ছাপা হয়েছে। শুধু নয়া দিগন্তে জামায়াতে ইসলামীর ছবির সংখ্যা বিএনপির কাছাকাছি বা কিছু ক্ষেত্রে বেশি ছিল।
অনলাইন মাধ্যমগুলোতেও বাসস বাংলা, জাগো নিউজ ও ঢাকা পোস্টসহ বেশিরভাগ প্ল্যাটফর্মে বিএনপির প্রচারণা সংবাদ সংখ্যায় এগিয়ে ছিল জামায়াতে ইসলামীর তুলনায়।
টেলিভিশন বুলেটিন বিশ্লেষণে দেখা যায়, চ্যানেল ২৪, সময় টিভি, নিউজ ২৪ ও বাংলা ভিশনে বিএনপি জোটের প্রচার সময় জামায়াতে ইসলামী জোটের তুলনায় দ্বিগুণের কাছাকাছি ছিল। তবে বিটিভিতে উভয় পক্ষকে সমান সময় দেওয়া হয়েছে বলে জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্লাবন তারিক বলেন, এই বিশ্লেষণ কোনো গণমাধ্যমকে দোষারোপ করার উদ্দেশ্যে নয়। বরং নির্বাচনী প্রচারণা কভারেজে কোন দল কতটা গুরুত্ব পাচ্ছে, তা পরিমাণগত উপাত্তের মাধ্যমে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, অধিকাংশ গণমাধ্যম নির্বাচনী প্রচার কভারেজে ভারসাম্য বজায় রাখতে পারেনি এবং বিএনপির প্রচারকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ