ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৃষ্টিপ্রতিবন্ধীরা ভোট দিবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া শুধু একটি দায়িত্ব নয়, এটি নাগরিক অধিকারও বটে। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা থাকা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে ভোট দেওয়া অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটাররা কীভাবে ভোট দেবেন—এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন রেখেছে নির্দিষ্ট ও আইনসম্মত বিশেষ সুবিধা, যাতে কেউ অধিকার থেকে বঞ্চিত না হন।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার চাইলে নিজের বিশ্বাসযোগ্য একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ওই সহায়তাকারী ভোটারের নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপারে সঠিক প্রতীকে সিল দিতে সহযোগিতা করবেন। তবে ভোটারের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সহায়তাকারীর।
যেসব দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার একা কেন্দ্রে আসেন এবং সঙ্গে কাউকে আনেননি, তারা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সহায়তা নিতে পারবেন। আইন অনুযায়ী, প্রিসাইডিং অফিসার ভোটারের ইচ্ছা অনুযায়ী ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করতে বাধ্য থাকবেন।
প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের জন্য ভোটকেন্দ্রে অগ্রাধিকার সুবিধাও রাখা হয়েছে। তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। কেন্দ্রে পৌঁছানোর পর দ্রুততম সময়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা।
ভোটের দিন সাধারণ যান চলাচলে বিধিনিষেধ থাকলেও প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল। তারা নিজস্ব কিংবা ভাড়া করা যান ব্যবহার করে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারবেন।
ভোট দিতে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র বা ভোটার নম্বর সঙ্গে রাখা জরুরি। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ বা আনসার সদস্যকে শারীরিক সীমাবদ্ধতার কথা জানালে তারা ভোটারকে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রিসাইডিং অফিসারের কাছে নিয়ে যাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ