ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচন সামনে রেখে রাজধানীতে সেনাবাহিনীর কড়া চেকপোস্ট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। ভোটারদের নিরাপদ চলাচল ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের শিশুমেলা এলাকায় শেরেবাংলা নগরের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদের নেতৃত্বে সেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
চেকপোস্টে দায়িত্ব পালনকালে মেজর ফুয়াদ সাংবাদিকদের বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটার ও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। এলাকার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে উদ্দেশ্যেই সড়কে সেনা মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব যানবাহনের চলাচল সীমিত করা হয়েছে, সেগুলো শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকে চেকপোস্ট কার্যক্রম চালিয়ে একাধিক মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এছাড়া প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্র ঘিরে নিয়মিত টহল টিম কাজ করছে বলেও জানান তিনি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন ক্যাম্প কমান্ডার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত