ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘মানুষ চাঁদাবাজি, দুর্নীতি ও জুলুমের রাজনীতি দেখতে চায় না’
নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবি এখন সাধারণ মানুষের কণ্ঠে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ আর আগের মতো চাঁদাবাজি, দুর্নীতি ও জুলুমের রাজনীতি দেখতে চায় না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ প্রত্যাশা করছে যেখানে থাকবে সংস্কার ও ইনসাফ।
নাহিদ ইসলাম বলেন, যদি আগামী সংসদেও ঋণখেলাপি, চাঁদাবাজ ও জুলুমবাজরাই নির্বাচিত হয়ে যায়, তাহলে প্রকৃত কোনো পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, মানুষ রক্ত দিয়ে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তা কোনো ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য ছিল না।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে এবং বাংলাদেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা হবে। দেশের ক্ষমতা থাকবে জনগণের হাতে, আর রাষ্ট্র পরিচালিত হবে জনগণের ইচ্ছায়।
জনসভায় ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী দিলশানা পারুলসহ উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপির আহ্বায়ক জুলকার নাইন এবং জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)