ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকার কেন্দ্রীয় জনসভা বাতিল, মাঠে নামছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নির্ধারিত কেন্দ্রীয় নির্বাচনি জনসভা বাতিল করে কৌশল পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় পৃথকভাবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, বৃহস্পতিবার ঘোষিত কর্মসূচি নিয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা শেষে ৮ ফেব্রুয়ারির ঢাকার কেন্দ্রীয় সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে তারেক রহমান নগরীর উত্তর ও দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকায় সরাসরি নির্বাচনি বক্তব্য দেবেন।
তিনি আরও বলেন, পূর্বঘোষিত ঢাকা মহানগরীর কেন্দ্রীয় জনসভা আপাতত বাতিল রাখা হয়েছে। পরিস্থিতি ও নির্বাচনি কৌশল বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় দলের কার্যালয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। একইসঙ্গে কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারাও আনুষ্ঠানিকভাবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত