ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শবে বরাত উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে শবে বরাত। এই বিশেষ উপলক্ষে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সুখ ও সমৃদ্ধির পাশাপাশি সহিংসতা, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বার্তা প্রদান করেন।
তার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। তিনি লিখেছেন, “এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তারেক রহমান পোস্টে আরও বলেছেন, বরাতের অর্থ নাজাত বা মুক্তি। এই রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন। তাই শবে বরাত রমজানের আগমনী বার্তার প্রতীক হিসেবেও বিবেচিত।
তিনি বলেন, “এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ত্রুটি ও বিচ্যুতির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।”
তাদের পোস্টে আরও উল্লেখ, শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভ। বিশ্বাসী মুসলমানগণ সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন তাদের প্রতি দয়া ও অনুগ্রহ করেন।
বিএনপি চেয়ারম্যান লিখেছেন, “আমরা সকলেই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব। মহিমান্বিত এই রাতে আমাদের নিবেদন নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল হবে।”
তিনি আরও যোগ করেছেন, “বিশ্ব শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর নিকট আমরা মোনাজাত করব। আমি শবে বরাতের এই পবিত্র রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের অগ্রগতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ