ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
‘গণভোটের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থার অবসান সম্ভব’
নিজস্ব প্রতিবেদক: এনসিপির মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে যাতে ফ্যাসিবাদী ব্যবস্থার চিরস্থায়ী অবসান নিশ্চিত করা যায়। তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিউত্তর দিতে হবে। তিনি দাবি করেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারব্যবস্থার অবসান ঘটাতে এবং কোনো ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি সরকারপ্রধান হতে না পারেন, সেই নীতি প্রতিষ্ঠার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়া অপরিহার্য।
তিনি আরও বলেন, গণভোটে জনগণের মতামতই রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। এ সময় তিনি শাহজাদপুর আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
আসিফ মাহমুদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে এস এম সাইফ মোস্তাফিজ শাহজাদপুরের দীর্ঘদিনের অবহেলিত শিল্প খাতের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
উক্ত জনসভায় এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট