ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবিকে সতর্ক করল বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, জানুন কারণ
ডুয়া ডেস্ক : এবারের বিপিএলে মাঠের পারফরম্যান্সের চেয়ে বাইরের বিতর্কই ছিল বেশি আলোচনার কেন্দ্রে। বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে তোপের মুখে পড়েছে আয়োজকরা। বিপিএল শেষ হওয়ার পরও এখনো অনেক ক্রিকেটার তাদের পাওনা বুঝে পাননি। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে সতর্কবার্তা।
খেলোয়াড়দের পেমেন্ট জটিলতা ইস্যুতে বিসিবিকে সতর্ক করে দিয়েছেন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাট। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপিএলে পাওয়া যাবে না বলে জানান তিনি।
এবারের টুর্নামেন্টে খেলোয়াড়দের পাওনা মিটিয়ে দিতে দুর্বার রাজশাহীর বারবার ব্যর্থ হওয়া বিতর্কের সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে সরকারকে। গঠন করা হয় তদন্ত কমিটি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কথা দিয়েও খেলোয়াড়দের পারিশ্রমিক বুঝিয়ে দিতে ব্যর্থ হন দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমান।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন পাওয়া বকেয়া পরিশোধে ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও বিসিবির পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)