ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: শিল্পখাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি তাদের সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড ইউনিটে প্রোডাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কতজনকে নেওয়া হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে প্রার্থীদের মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া স্টিল সংক্রান্ত কাজে ভালো ধারণা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এই পদে নিয়োগপ্রাপ্তদের পূর্ণকালীন ভিত্তিতে কাজ করতে হবে। কর্মস্থল হবে নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড ইউনিট। বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করতে হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস