ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
৫০০ জনকে বৃত্তি দেবে যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি
ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেবে যুক্তরাজ্যর লিডস ইউনির্ভাসিটি। "ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ" নামে পরিচিত এই বৃত্তি পাবেন ৫০০ বিদেশি শিক্ষার্থী। বাংলাদেশিরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৈচিত্র্যময় এবং গতিশীল সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতিতে এ বৃত্তি দেবে লিডস বিশ্ববিদ্যালয়। আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েটে মিলবে বৃত্তি।
বর্তমানে বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে লিডস ইউনির্ভাসিটি। মেধাভিত্তিক এ বৃত্তির জন্য প্রয়োজন কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফল ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়টির গ্লোবাল এনগেজমেন্টবিষয়ক ডিন অধ্যাপক ম্যানুয়েল বার্সিয়া বলেন, "আমরা বিশ্বের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করতে পেরে আনন্দিত। এটি আমাদের শিক্ষার পরিবেশকে গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতির একটি প্রতিফলন, যা আর্থিক কারণে উচ্চশিক্ষায় বাধাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।"
মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনের শর্তাবলি:
- আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে।
- বৃত্তির জন্য আবেদন করার আগে ভর্তি প্রস্তাবের প্রয়োজন হবে না।
- স্ব-অর্থায়ন বা আংশিকভাবে অর্থায়িত হতে হবে।
- পাঠ্যক্রমের বাইরে সহশিক্ষা কার্যক্রম এবং কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রদর্শিত অসাধারণ আন্তরব্যক্তিক ও পেশাদার দক্ষতা থাকতে হবে।
বৃত্তি পাবেন যতজন:
- মোট ৫০০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।
- বৃত্তির পরিমাণ হবে ১০%, ২০% এবং ৫০% পর্যন্ত টিউশন ফি।
আবেদন করবেন যেভাবে:মাস্টার্সের প্রোগ্রামের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
মাস্টার্স প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: ১৬ মে, ২০২৫ (যুক্তরাজ্যের সময় বিকেল ৫টা পর্যন্ত)।১৩ জুন ২০২৫-এ বৃত্তির ফলাফল জানানো হবে। যাঁরা বৃত্তি পাবেন তাঁদের স্কলারশিপ লেটার প্রদান করা হবে।
বিস্তারিত জানতেলিডস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ