ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক: সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী শিশু সন্তানকে হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘মানবিক বিবেচনায়’ এই জামিন আদেশ দেন।
আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যে, পরিবারের করুণ মৃত্যু এবং মানবিক পরিস্থিতি বিবেচনা করে আদালত সাদ্দামকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গত শুক্রবার বিকেলে বাগেরহাটে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী ও ৯ মাসের শিশু পুত্র নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন।
এই ঘটনার পর সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কারাগারের গেটে মাত্র পাঁচ মিনিটের জন্য অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম। সেই সময়কার হৃদয়বিদারক দৃশ্য ও স্বজনদের কান্নায় জেল গেটে এক করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অবশেষে উচ্চ আদালতের এই আদেশের ফলে সাদ্দামের সাময়িক কারামুক্তির পথ সুগম হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ