ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসিআর জমার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক থেকে অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের ২০২৫ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) জমা দেওয়ার অঞ্চলভিত্তিক সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২৬ জানুয়ারি) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ অনুযায়ী প্রতি বছর ৩১ মার্চের মধ্যে এসিআর জমা দেওয়া বাধ্যতামূলক। এসিআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন, যাচাই-বাছাই ও সংরক্ষণের লক্ষ্যে এবার অঞ্চলভিত্তিক আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে।
অঞ্চলভিত্তিক সময়সূচি:
৯ মার্চ রংপুর অঞ্চল, ১০ মার্চ চট্টগ্রাম, ১১ মার্চ সিলেট ও কুমিল্লা, ১২ মার্চ রাজশাহী এবং ১৫ মার্চ খুলনা অঞ্চলের কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া ১৬ মার্চ বরিশাল, ২৯ মার্চ ময়মনসিংহ, ৩০ মার্চ ঢাকা (মহানগরী ব্যতীত) এবং ৩১ মার্চ ঢাকা মহানগরীর শিক্ষকদের এসিআর জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
মাউশি জানিয়েছে, অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, এনসিটিবি, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এসিআর মাউশির এসিআর শাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস