ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
৫০তম বিসিএস: প্রিলি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী পরীক্ষার্থীরা আজ থেকেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন।
রোববার (২৫ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। প্রার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পিএসসি সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও জারি করেছে পিএসসি। পরীক্ষা হলে সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস, গয়না, ব্রেসলেট, ব্যাগ এবং মানিব্যাগ নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। পিএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ