ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল
'দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে'
নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, এই ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি হাসান মোল্লার ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে।
বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন, রাত ৯টার দিকে জগন্নাথপুর গ্রামের ৯নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল সন্ত্রাসী হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফখরুল আরও বলেন, "নির্বাচনকে সামনে রেখে যেকোনো ষড়যন্ত্র বা সহিংসতা এ দেশের জনগণ মেনে নেবে না। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই, অবিলম্বে এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।"
বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্রকামী মানুষ যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)