ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
এবারের নির্বাচনে ভোটগ্রহণ ও ফল প্রকাশে বেশি সময় লাগতে পারে: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটগ্রহণ ও ফল প্রকাশ—দুটো ক্ষেত্রেই সময় বেশি লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। দ্বৈত ব্যালট ব্যবস্থার পাশাপাশি প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ায় এই জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক এবং বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরের ভোটারদের জন্য আলাদা ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালটে ভোট এবং প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোটগ্রহণের পাশাপাশি গণনাতেও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগবে।
বিশেষ করে পোস্টাল ব্যালট গণনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এই ব্যালট গণনায় অতিরিক্ত চাপ তৈরি হবে।
উদাহরণ হিসেবে তিনি জানান, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার নিবন্ধিত হয়েছেন ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা অঞ্চলে ১৩ হাজার ৯৩৯ জন। একটি ভোটকেন্দ্রে যেখানে গড়ে তিন হাজার ভোটার থাকে, সেখানে পোস্টাল ব্যালটের সংখ্যা পাঁচ থেকে ছয় গুণ বেশি হওয়ায় ফল প্রকাশে দেরি হতে পারে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮৩টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন, যা পর্যায়ক্রমে ২৭৫ থেকে ৩০০ জনে উন্নীত হতে পারে। এ ছাড়া কমনওয়েলথ থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন প্রতিনিধি আসবেন। সবমিলিয়ে প্রায় ৫শ’ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।
নির্বাচনে কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও আই-ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুরোপুরি লেনদেন বন্ধ করার পরিকল্পনা নেই। তবে প্রয়োজনে লেনদেনের ওপর সীমা নির্ধারণ করা হতে পারে।
প্রার্থী সংক্রান্ত তথ্য তুলে ধরে আখতার আহমেদ জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী এবং নারী প্রার্থী রয়েছেন ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। ঢাকা-১২ আসনে সর্বাধিক ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন, ভোটারদের এনআইডি কার্ড অন্যের হাতে তুলে দেওয়া আইন ও আচরণবিধি লঙ্ঘনের শামিল। মিরপুরে এনআইডি সংগ্রহ সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এ বিষয়ে সতর্কবার্তা।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে টিআইবির উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও কেউ তথ্য গোপন করে প্রার্থী হলে এবং তা প্রমাণিত হলে আরপিও’র সংশোধিত ধারায় যেকোনো সময় ব্যবস্থা নেওয়া যাবে।
আইনশৃঙ্খলা রক্ষায় এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন জানিয়ে তিনি বলেন, আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেপ্লয়মেন্ট পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার