ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ব্যালট ও ক্যাম্পাস নির্বাচনে অনিয়মের অভিযোগ
ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতমূলক সিদ্ধান্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টা থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ইসির সামনে জড়ো হতে থাকেন। কর্মসূচিতে নেতৃত্ব দিতে উপস্থিত হন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
এ সময় ছাত্রদলের পক্ষ থেকে মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়:
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতাকে সংকটে ফেলেছে।
২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অগণতান্ত্রিক।
ছাত্রদল নেতারা জানান, যতক্ষণ পর্যন্ত কমিশন তাদের দাবি আমলে নিয়ে নিরপেক্ষতা নিশ্চিত না করবে, ততক্ষণ তাদের এই কর্মসূচি ও প্রতিবাদ অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর