ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হজযাত্রীদের টিকিট নিশ্চিত করতে এয়ারলাইন্সে চিঠি
নিজস্ব প্রতিবেদক: হজের প্রস্তুতিতে গতি আনতে ২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিট নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে আগামী সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যেই টিকিট ‘কনফার্ম’ করার জন্য তিনটি এয়ারলাইন্সকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়েছে, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত ২০২৬ সালের রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন চুক্তি সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ফ্লাইট সূচি ইতোমধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করা হয়েছে।
এতে আরও বলা হয়, আবাসন চুক্তির প্রয়োজনেই হজ এজেন্সিগুলো এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদাপত্র জমা দিচ্ছে। এসব আবেদনের বিপরীতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে টিকিট নিশ্চিত করা জরুরি।
সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে যেতে হবে। পাশাপাশি একটি এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ ধাপে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত টিকিট ইস্যু করার ব্যবস্থা রাখতে হবে। তবে কোনো পর্যায়েই ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট বরাদ্দ দেওয়া যাবে না।
এ প্রেক্ষিতে মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের বাড়ি ভাড়া—বিশেষ করে মদিনার আবাসন চুক্তি—সময়সীমার মধ্যে সম্পন্ন করতে এয়ারলাইন্সগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আগামী ১৯ জানুয়ারির মধ্যেই টিকিট নিশ্চিত করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট হজ এজেন্সিকে জানাতে হবে।
চিঠিতে বিষয়টিকে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে অত্যন্ত জরুরি উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি