ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১৫ বছরে হিসাবের কারচুপিতে বিপুল অর্থ পাচার: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশক ধরে দেশে হিসাব ব্যবস্থার কারচুপি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এই অর্থনৈতিক ক্ষতির প্রভাব দেশের সামগ্রিক উন্নয়নকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীরা যদি সততা, জবাবদিহিতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটাতে পারেন, তাহলে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। নৈতিকতা ও পেশাগত দক্ষতাই হবে টেকসই উন্নয়নের মূল ভিত্তি।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক টানাপোড়েন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। সম্মিলিত উদ্যোগ ছাড়া এই অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব নয় বলেও মত দেন তিনি।
সম্মেলনের শেষ পর্যায়ে তিনি বলেন, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এথিক্যাল এআই) এবং টেকসই রিপোর্টিংয়ের সমন্বয়ের মাধ্যমে পরবর্তী প্রজন্মের পেশাজীবীরা আরও স্বচ্ছ ও দায়িত্বশীল বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে পারে এটাই এই সম্মেলনের মূল বার্তা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত