ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রোগী সেজে সদর হাসপাতাল পরিদর্শনে এমপি
নিজস্ব প্রতিবেদক: কোনো ঘোষণা বা প্রটোকল ছাড়াই সাধারণ রোগীর ছদ্মবেশে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব জাহান্দার আলী মিয়া।
বুধবার (৪ মার্চ) সকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সকালে হাসপাতালের বহির্বিভাগে সাধারণ রোগীদের মতো লাইনে দাঁড়িয়ে ২০ টাকার টিকিট সংগ্রহ করেন সংসদ সদস্য। এরপর তিনি সাধারণ রোগীর মতোই চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা করেন এবং চিকিৎসাসেবা গ্রহণ করেন। এই ছদ্মবেশী পরিদর্শনের মাধ্যমে তিনি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি, রোগীদের সঙ্গে তাঁদের আচরণ এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ যাচাই করেন।
পরিদর্শনকালে জাহান্দার আলী মিয়া হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে খাবারের মান, ওষুধের সরবরাহ এবং পরিচ্ছন্নতা নিয়ে তাঁদের মতামত শোনেন। অনেক রোগীই তাঁদের প্রিয় নেতাকে হঠাৎ কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহান্দার আলী মিয়া বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। স্বাস্থ্যসেবায় কোনো অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। হাসপাতালের সেবার মান যাচাই করতেই আমি আজ রোগী সেজে এসেছি।”
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তবে সেবার মান আরও উন্নত করতে চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত