ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিক্ষার্থীদের উপর হা'মলাকারীদের বিরুদ্ধে ঢাবির মামলা, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ জানুয়ারি রাতেই এই মামলা দায়ের করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।
এছাড়া, তিনি শিক্ষা উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে এব্যাপারে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠি প্রেরণ করেছে।
উল্লেখ্য, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল ১৫ জানুয়ারি দুপুরে সাইন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে আসার সময় অবরোধকারীরা বাধা দেয়। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন ম্যানেজার ঘটনাস্থলে ছুটে যান এবং বাসটিকে ছাড়িয়ে আনেন। এ সময় অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে জখম করে।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় অবস্থান গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক, সিনিয়র শিক্ষক বৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ,ডাকসু নেতৃবৃন্দ ও জহুরুল হক হল সংসদের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এছাড়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ১৬ জানুয়ারি লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের দাবীকৃত সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে করণীয় ঠিক করতে সরেজমিনে তিনি ইনস্টিটিউটটি পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ ঘটনার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে