ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর সরকারি বাসভবন ‘যমুনা’য় গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে তারেক রহমানের গাড়ি বহর প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তারেক রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে মিলিত হয়েছেন। সতেরো বছর প্রবাস জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার ২১ দিন পর তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে এলেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলেন। পরবর্তীতে ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছিল। তবে প্রধান উপদেষ্টার বাসভবনে এটিই তাঁদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার