ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বোর্ডের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।
পরীক্ষার সময়সূচি ও বিবরণ:
২১ এপ্রিল পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত। উল্লেখ্য, গত বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসেবে এ বছর পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হচ্ছে এবং মাঝে ছুটি থাকায় ব্যবহারিক পরীক্ষাও কিছুটা দেরিতে অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার রুটিন দেখতে এখানে ক্লিক করুন।
শিক্ষার্থীদের জন্য ১৪ দফা জরুরি নির্দেশনা:
পরীক্ষার সময়সূচি ঘোষণার পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্দেশনাসমূহ হলো:
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত ৩ দিন আগে সংগ্রহ করবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবি-এর নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র সেই নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।
৬. উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ভিন্ন বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।
৯. পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জটিলতা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
১০. শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না।
১২. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী