ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মাঠ পর্যায়ের ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী মালামাল এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের ৪৫৯টি উপজেলা ও থানা নির্বাচন অফিসের নিরাপত্তায় আউটসোর্সিং প্রক্রিয়ায় ২ হাজার ৭৫৪ জন আনসার সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সম্মতিপত্র ইসি সচিবালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, নির্বাচনী মালামাল ও অফিসের নিরাপত্তা রক্ষায় ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত—মোট ৩ মাসের জন্য এই নিরাপত্তা সেবা ক্রয় করা করা হবে। ৪৫৯টি উপজেলা বা থানা নির্বাচন অফিসের প্রতিটিতে গড়ে ৬ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয় এই নিয়োগের ক্ষেত্রে চারটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। শর্তানুযায়ী, ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করতে হবে এবং সেবাকর্মীদের পারিশ্রমিক সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবে প্রদান করতে হবে। এছাড়া ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ এবং সংশ্লিষ্ট বিধিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত নির্বাচনের সংবেদনশীল সরঞ্জাম রক্ষা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই অতিরিক্ত জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ ডিসেম্বর ইসি সচিবালয় থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এই প্রশাসনিক ও আর্থিক অনুমোদন প্রদান করল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি