ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
এসএসসি ২০২৬: চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা নতুন করে প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়। পরীক্ষার্থী ও সংশ্লিষ্টরা বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের কেন্দ্র দেখে নিতে পারবেন।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে ফরম পূরণের কাজ চলছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণ করার সর্বশেষ সুযোগ থাকছে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
বোর্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে, ১৭ জানুয়ারির পর আর কোনোভাবেই ফরম পূরণের সময় বাড়ানো হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজ রাজধানীতে যেসব দোকানপাট-মার্কেট বন্ধ থাকবে
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি