ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ ও আমেরিকায় অভিবাসনের লোভনীয় প্রস্তাব দেখিয়ে কাতারপ্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সতর্কবার্তা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রতারণার এই চক্রে জড়িয়ে পড়া থেকে প্রবাসীদের বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে সতর্কতা আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাতারের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার উন্নত জীবনযাত্রার প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের মধ্যে বিদেশে যাওয়ার আগ্রহ সৃষ্টি করছে। এসব আশ্বাসের ফাঁদে পড়ে অনেক প্রবাসী বাংলাদেশি বিপুল অঙ্কের অর্থ প্রদান করছেন এবং শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছেন।
দূতাবাস জানায়, ইতোমধ্যে একাধিক ভুক্তভোগী বাংলাদেশি নাগরিক এ ধরনের প্রতারণার অভিযোগ নিয়ে দূতাবাসে আবেদন করেছেন। প্রতারণার শিকার হয়ে অনেকেই আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই পরিস্থিতিতে দূতাবাস ইউরোপ ও আমেরিকায় অভিবাসনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠিকে অর্থ দেওয়ার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো লেনদেনে জড়িত না হওয়ার অনুরোধ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)